সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে  (২০সেপ্টেম্বর) ভোরে  ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৪  মিনিটের ব্যবধানে  পর পর দুটি  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় মো. আনিছুর রহমান (৫২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আনিছুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত আবর উদ্দিন ব্যাপারীর ছেলে।

আজ  সোমবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্। তিনি বলেন, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার আনিছুর রহমানকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে মামলা করেন থানার এসআই মো. নজরুল ইসলাম। মামলায় বিস্ফোরক দ্রব্য প্রস্তুত, ককটেল বিস্ফোরণ ও তা দখলে রাখাসহ অন্তর্ঘাতী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

ওসি আরও বলেন, আনিছুর ছাড়াও মামলায় অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আনিছুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
ভোর ৪টা ২৬  মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে এবং ৪টা২৮ মিনিটে  দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম রেজার  বাড়ির সামনের সড়কে দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হয়

 

 

শাহিন মিয়া

গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি