সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাসের উত্তাল অধ্যায়ের গল্পে পাওলি

ইতিহাসের উত্তাল অধ্যায়ের গল্পে পাওলি

ইতিহাসের উত্তাল অধ্যায়ের গল্পে পাওলি

পর্দায় চরিত্র বদলাতে বরাবরই আগ্রহী পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম। এবার ইতিহাসের এক উত্তাল অধ্যায়ের গল্পে তাঁকে দেখা গেল সম্পূর্ণ নতুন রূপে। ব্রিটিশবিরোধী আন্দোলন ও বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনি নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য রেভল্যুশনারিজ’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে পাওলি অভিনীত এই সিরিজটি। খ্যাতিমান ভারতীয় নির্মাতা নিখিল আদভানির পরিচালনায় নির্মিত ‘দ্য রেভল্যুশনারিজ’ একটি পিরিয়ড ড্রামা।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে উপমহাদেশের বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের ইতিহাস উঠে এসেছে এতে। চার বিপ্লবীকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজের মূল গল্প। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা, বিপ্লবীদের লড়াই এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাই সিরিজটির কাহিনির মূল সুর।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা