শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহম্মদপুরে ‘দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মহম্মদপুরে ‘দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মহম্মদপুরে ‘দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুরে ‘দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মহম্মদপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সীরাত সেমিনার বাস্তবায়ন কমিটি, মহম্মদপুর উপজেলা, মাগুরার উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাইদ আহমেদ ও অধ্যাপক মো. ইসহাক আলী। প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রফেসর ড. আ. ছ. ম. তারিকুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাজলিসুল মুফাসসিরিন, যশোর জেলার সভাপতি হা. মাও. জুলফিকার আল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীরাত সেমিনার বাস্তবায়ন কমিটি, মহম্মদপুর উপজেলার সভাপতি মাও. নূর আহমাদ আলী।

সেমিনারে রাসূল (সা.)-এর জীবনাদর্শ, ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।

 

শাহ আমানত মিঠু মহম্মদপুর মাগুরা প্রতিনিধি