শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে অস্থিতিশীলতার বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুরে অস্থিতিশীলতার বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুরে অস্থিতিশীলতার বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর সিও অফিস উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন।

​সমাবেশে বক্তারা বলেন, "একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু পিরোজপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল নেতা-কর্মীরা যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।"

​নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বরদাশত করা হবে না এবং জনগণের অধিকার রক্ষায় তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

​উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।