শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক স্ত্রীর বিয়ের ক্ষোভে ছেলের হত্যা/র অভিযোগ বাবার বিরুদ্ধে

সাবেক স্ত্রীর বিয়ের ক্ষোভে ছেলের হত্যা/র অভিযোগ বাবার বিরুদ্ধে

সাবেক স্ত্রীর বিয়ের ক্ষোভে ছেলের হত্যা/র অভিযোগ বাবার বিরুদ্ধে

 

নোয়াখালীর সুবর্ণচরে ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. নাঈমকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ইব্রাহীম খলিলের বিরুদ্ধে। সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সুমি পুনরায় বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ছেলে নাঈমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নাঈম তার নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। প্রায় তিন বছর আগে তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে নাঈম নানার বাড়িতে থেকেই পড়াশোনা করছিল।

এ ঘটনায় শুক্রবার সকালে নাঈমের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে চরজব্বর থানায় একটি হত্যা মামলা করেন।

নাঈমের নানা ওবায়দুল্লা অভিযোগ করে বলেন, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ইব্রাহীম খলিলের সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সুমি অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে ইব্রাহীম তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে ক্ষোভের জেরে ইব্রাহীম তার ছেলেকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে শ্বাসরোধসহ অন্য কোনো উপায়ে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখেন বলে অভিযোগ করেন তিনি।

নাঈমের পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার রাতে খাবার খেয়ে নাঈম ঘুমিয়ে পড়ে। ভোরে ফজরের নামাজের সময় পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের দরজা খোলা এবং নাঈম শয়নকক্ষে নেই। পরে সকাল ৭টার দিকে সার আনতে যাওয়ার সময় বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশের সড়কে নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, বৃহস্পতিবার অভিযুক্ত বাবা ইব্রাহীম খলিলকে আটক করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদে তিনি ছেলে হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শুক্রবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

 

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: