মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের লক্ষ্মীকোল ও ফুলবাড়ী এলাকায় মাদক, জুয়া ও সামাজিক সহিংসতা প্রতিরোধে র্যালি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক, জুয়া ও সামাজিক সহিংসতা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পথে বড় বাধা। এসব প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। তিনি সবাইকে মাদক ও জুয়া থেকে দূরে থেকে সামাজিক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
পরে মাদক, জুয়া ও সামাজিক সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সর্বস্তরের জনগণ ও জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি :
