শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা ও ফলজ বৃক্ষ বিতরণ

সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা ও ফলজ বৃক্ষ বিতরণ

সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা ও ফলজ বৃক্ষ বিতরণ

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি, শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার ক্ষিদ্রমাটিয়া চৌরাস্তা এলাকায় সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি রাতুল ভূইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মোহাম্মদ আলী ভূইয়া ও হেলাল উদ্দিন প্রামাণিক।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় থেকেই। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও শিক্ষাবান্ধব রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত গাছের পরিচর্যা করার জন্য উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রাশেদ মিয়া।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলা এবং বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।