শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রান্নাঘরের চৌকাঠও না পেরোতে শুভশ্রীকে শ্বাশুড়ির নির্দেশ

রান্নাঘরের চৌকাঠও না পেরোতে শুভশ্রীকে শ্বাশুড়ির নির্দেশ

রান্নাঘরের চৌকাঠও না পেরোতে শুভশ্রীকে শ্বাশুড়ির নির্দেশ

 

ভালোবেসে ঘর বেঁধেছেন ওপার বাংলার চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী। দাম্পত্য জীবনে দারুণ সময় কাটাচ্ছেন এই যুগল। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন রাজ। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, শুভশ্রীর কোন রান্নাটি তার সবচেয়ে প্রিয়? জবাবে রাজ চক্রবর্তী জানান—তার বউয়ের রান্নাঘরে পা রাখার অনুমতি নেই। 

বিষয়টি ব্যাখ্যা করে রাজ চক্রবর্তী বলেন, “আমরা শুভশ্রীকে রান্নাঘরে ঢুকতে দিই না। শুভশ্রী রান্না করবে সেটা চাই-ও না, বলিও না। কেন রান্না করবে? ওর জায়গায় আমরা রান্না করব।” 


শুভশ্রীর শাশুড়ির কড়া নির্দেশ, রান্নাঘরে যেতে পারবে না শুভশ্রী। এসব তথ্য জানিয়ে রাজ চক্রবর্তী বলেন, “শুভশ্রীর শাশুড়ির (রাজের মা) কড়া নির্দেশ আছে, ও রান্নাঘরে পা-ই রাখতে পারবে না। চৌকাঠও পেরোতে পারবে না। নো ওয়ে।” 

এর আগে দিদি নাম্বার ওয়ানে হাজির হয়ে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শুভশ্রী। তিনি জানিয়েছিলেন, বাড়িতে তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না। শাশুড়ি সবসময় চান, বউমা রানি হয়ে থাকুক। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কফিটা নিয়েও হাজির হন। বিয়ের আগে তার যে একটু আধটু রান্নার শখ ছিল, সেটাও এখন ভুলতে বসেছেন। কারণ শাশুড়ির কড়া নির্দেশ, রান্না করবে না অভিনেত্রী বউমা। 


২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং সেটে শুভশ্রীর সঙ্গে রাজ চক্রবর্তীর প্রেমের সূচনা। দীর্ঘদিন তারা লুকিয়ে প্রেম করেছেন। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা