ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালী বাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালী মূর্তি ফেনী সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি যাওয়া সোনা-গহনাও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মূর্তি ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর