সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দর্শকদের ভালোবাসায় সাড়া ফেলেছে নির্মাতা জামশাদ শামীমের চলচ্চিত্র ‘তোফাজ্জল: লাইফ ফর রাইস’। প্রকাশের পর চলচ্চিত্রটির ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে এক লাখ ভিউ অতিক্রম করেছে।
‘বায়োস্কোপ ৭১’-এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সাফুরা ফিল্মস। দর্শকদের এই ভালোবাসায় আনন্দিত নির্মাতা ও সংশ্লিষ্টরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এক লাখ ভিউয়ের মাইলফলক উদযাপন করে প্রকাশিত পোস্টারে ‘আমাদের ভালোবাসার দর্শকদের ধন্যবাদ’ বার্তার মাধ্যমে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
দর্শকদের ভালোবাসা ও আগ্রহে চলচ্চিত্রটির এই সাফল্য নির্মাতা ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছে। এই মাইলফল
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা