মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় স্থানীয় ইউপি নির্বাচন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

পোরশায় স্থানীয় ইউপি নির্বাচন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

পোরশায় স্থানীয় ইউপি নির্বাচন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর পোরশায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়, সাংগঠনিক প্রস্তুতি এবং তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়ে আলোচনা করতে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার নিতপুর ডাকবাংলো প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন বাবু।
এ সময় বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ভূমিকা, সাংগঠনিক প্রস্তুতি, স্থানীয় জনগণের প্রত্যাশা এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই স্থানীয় জনগণের মতামত, সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় নেতৃবৃন্দ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত মতবিনিময়ের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।