বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘চা খোর’ অভিনেত্রী প্রভা

‘চা খোর’ অভিনেত্রী প্রভা

‘চা খোর’ অভিনেত্রী প্রভা

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ সরব সাদিয়া জাহান প্রভা। কাজ ও ব্যক্তিগত নানা বিষয় এ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সাম্প্রতিক সময়ে প্রভার শারীরিক ওজন আগের তুলনায় বেড়েছে। কয়েক দিন আগে পূর্বের ফিটনেস নিয়ে খানিকটা আফসোসের কথা জানিয়েছেন। 

 

শারীরিক সুস্থতা ও ফিটনেসের জন্য অনেক খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন প্রভা। তবে দুধ চা কোনোভাবেই ছাড়তে পারছেন না। বরং নিজেকে ‘চা খোর’ বলে তকমা দিয়েছেন।  

এ বিষয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, “আমি মাসের পর মাস ভাত ছাড়া থাকতে পারব। ভর্তা দিয়ে ভাত খাওয়া যদি স্বাস্থ্যকর না হয়, তবে খাব না। এতে আমার কোনো সমস্যা নাই।” 

কফি পানের বিষয়টি উল্লেখ করে সাদিয়া জাহান প্রভা বলেন, “ভাত-রুটি, কুকিজ, কফি। আমার পছনের একটা জিনিস ছিল—কফি। কফি ছাড়া আমার ঘুম ভাঙত না। মাইগ্রেনের জন্য আমি সেই কফিও ছেড়ে দিয়েছি। আমার চিপস খেতে খুব ভালো লাগত। যেকোনো আজাইরা টাইমে চিপস খাই। মাইগ্রেনের অনুঘটক হিসেবে কাজ করে ফ্রাইড ফুড।” 

 

প্রশ্ন ছুড়ে দিয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, “আস্তে আস্তে অনেক খাবারই ছেড়ে দিয়েছি। বাধ্য না হলে তেলও খাই না। কিন্তু ঘন করে দিনে তিন-চার কাপ দুধ চা না হলে চলে না। এই আসক্তির কী হবে? এটা কোনোভাবেই ছাড়তে পারছি না। মানে কোনোভাবেই ছাড়তে পারছি না।” 

সাদিয়া জাহান প্রভার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকে চা ছাড়ার পথ বাতলে দিয়েছেন। কেউ কেউ তাকে কলা খাওয়ার পরামর্শ দিয়েছেন। আবার অনেকে বলেছেন—“চায়ের নেশা ও প্রেমের নেশা দুটাই এক।” 


প্রভার মানসিক শক্তির কথা স্মরণ করে জহিরুল ইসলাম লেখেন, “আপনার মানসিক শক্তি দিয়ে আপনি সবকিছু জয় করতে পারবেন। কারো সমালোচনা আপনাকে আটকাতে পারবে না। এটাই বড় জয়।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা