বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সিনেমা হল "লাভলী" ভে*ঙে ফেলা হচ্ছে

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সিনেমা হল "লাভলী" ভে*ঙে ফেলা হচ্ছে

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সিনেমা হল "লাভলী" ভে*ঙে ফেলা হচ্ছে

বাংলাদেশের ঐতিহ্যবাহী বেশ কিছু হল বন্ধ হয়ে গেছে। অনেক হল ভেঙেও ফেলা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ভাঙা হচ্ছে ঐতিহ্যবাহী ‘লাভলী সিনেমা হল’। নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এটি।

কাঁচপুর কাঁচা বাজার এবং লাভলী বাস স্টপের কাছাকাছি এই হলের অবস্থান। এই হলটিতে একসময় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শিত হলেও দীর্ঘদিন ধরেই এর কার্যক্রম ছিল অনিয়মিত।বলা যায় অনেকটা বন্ধের পথেই ছিল লাভলী। এবার জানা গেল, নিশ্চিত বন্ধের খবর।

চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন জানিয়েছেন, চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে লাভলী সিনেমা হল। তিনি ফেসবুকে লেখেন, ‘ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। একটি অধ্যায়ের সমাপ্তি। আগামী শুক্রবার হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’


তবে একটি আশার কথাও শুনিয়েছেন তিনি। লাভলী বন্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে নতুন আরেক অধ্যায়ের শুরু হতে যাচ্ছে বলে দাবি করেন লিটন। পোস্টের নিচে নানা মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি আভাস দিয়েছেন, হলটির স্থানে বহুতল ভবনের মার্কেট নির্মাণ হবে। আর সেখানে লাভলী নামেই একটি সিনেপ্লেক্স তৈরির পরিকল্পনা চলছে।

লাভলী সিনেমা হল ভেঙে কি করা হবে- একজনের এমন প্রশ্নের জবাবে লিটন লেখেন, ‘লাভলী সিনেমা হলের জায়গায় কমার্শিয়াল বিল্ডিং করার ইচ্ছে আছে। সেখানে একটি সিনেপ্লেক্সের পরিকল্পনাও করা হচ্ছে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অবস্থিত লাভলী সিনেমা হল কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার সুনির্দিষ্ট বা দাপ্তরিক কোনো সাল গণমাধ্যমের নথিপত্র পাওয়া যায়নি। তবে কাঁচপুরের সোনাপুর এলাকায় অবস্থিত এই লাভলী সিনেমা হল মার্কেট একটি পুরোনো বিনোদন কেন্দ্র ও স্থানীয় পরিচিত স্থান। এর আশেপাশের এলাকাটি লাভলী সিনেমা হল মোড় হিসেবেও পরিচিত।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা