বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে জেলা পরিষদের সরঞ্জাম বিতরণ

পিরোজপুরে জেলা পরিষদের সরঞ্জাম বিতরণ

পিরোজপুরে জেলা পরিষদের সরঞ্জাম বিতরণ

‎পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী ও বর্জ্য অপসারণ যানবাহন হস্তান্তর করা হয়েছে।  
‎
‎​অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী সেবা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপ সামলানো এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সেবার মান বজায় রাখতে জেলা পরিষদ এ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।  
‎​এ উপলক্ষে জেলা পরিষদের অনুদান থেকে মোট ১০টি মানসম্মত অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এর মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ৭টি, জেলা হার্ট ফাউন্ডেশনে ২টি এবং জেলা ডায়াবেটিক সমিতিতে ১টি সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এছাড়া হাসপাতালের চিকিৎসাবর্জ্য দ্রুত ও নিয়মমাফিক অপসারণের জন্য ৫টি আধুনিক গার্বেজ ট্রলি ও ১টি বিশেষ গার্বেজ ভ্যান প্রদান করা হয়েছে।  
‎​বক্তব্যের একপর্যায়ে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থার চরম অনিয়ম ও অনিয়মের চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক। তিনি বলেন, "বিগত ১৭ বছরে বিপুল অর্থ ব্যয় করে পিরোজপুর সদর হাসপাতালে যে অক্সিজেন ফ্লো লাইনটি নির্মাণ করা হয়েছিল, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে তা বর্তমানে সম্পূর্ণ অকার্যকর ও অমেরামতযোগ্য অবস্থায় পড়ে আছে।" গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) প্রকৌশলীদের বরাতে ক্ষোভ প্রকাশ করে তিনি এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অনুসন্ধান চালিয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানান।  
‎
‎​অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন, ডা. শিশির রঞ্জন অধিকারী সহ জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  
‎​উপস্থিত কর্মকর্তা ও চিকিৎসকেরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদের সরবরাহ করা এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পরিচ্ছন্নতা উপকরণের মাধ্যমে হাসপাতালটির সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ রোগীরা এর প্রত্যক্ষ সুফল পাবেন।  
‎

‎​পিরোজপুর প্রতিনিধি: