গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগীতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন সম্পর্কে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ সেপ্টেম্বর) সকালে জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. গাজী শাহ মোহতাশেম আজমল সোহেল এর সভাপতিত্বে বিদ্যালয়ের অডিটরিয়ামে ডেঙ্গু মশা নিধন ও প্রতিরোদ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় চত্তর থেকে একটি র্যালি শুরু হয়ে জাংগালিয়া বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিন করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
জাংগালিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সারফুদ্দিন মোল্লা বলেন- সুস্থভাবে বাঁচতে হলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচতে হবে। ডেঙ্গু একটি মারাত্বক রোগ, এই রোগ থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমাদের অর্জিত সার্টিফিকেট কোন কাজে আসবে না।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা বলেন-আগামীদিনের সম্পদ কিন্তু তোমরা এই গ্রামকে তোমারা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করবা।বর্তমানে ডেঙ্গু একটি মহামারী আকার ধারণ করেছে।তোমাদের মাধ্যমে তোমাদের পরিবারের কাছে এই মেসেজ গুলি পৌছে দিতে চায় বর্তমান সরকার।ডেঙ্গু মশা কখন কাকে কমড় দিবে তা আমরা জানিনা। তাই আমাদের সাবাইকে সচেতন থাকতে হবে। বৃষ্টির পানিসহ যেকোন ধরনের পাণি ৩ দিনের বেশি সংরক্ষন করা যাবে না। আমাদের নিজ নিজ বাড়ি পরিস্কার রাখতে হবে।
জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন- আমরা জানি ডেঙ্গু একটি মশা বাহিত রোগ, যে মশার মাধ্যমে ডেঙ্গুর জীবানু ছড়ায় তার নাম হলো্ এডিস মশা। এই মশার গায়ে সাধারণত ঢোরাকাটা দাগ থাকে। এই মাশার জন্ম হয় পরিস্কার পানিতে। এই বিষয়ে আমাদের পরিবার, সমাজ ও মহল্লার সকলকে সচেতন করতে হবে। বর্তমান সরকার ডেঙ্গু প্রতিরোদে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। প্রত্যেককে নিজের জায়গা থেকে সচেতন হতে হবে। বিশেষ করে মশার বংশবিস্তারের জায়গাগুলো যাতে তৈরি না হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. গাজী শাহ মোহতাশেম আজমল সোহেল বলেন-আজ থেকে তোমাদের বাড়ির আশেপাশে যেখানেই ময়লা-আবর্জনা বিভিন্ন স্থানে জমে থাকা পঁচা পানি, বাহিরে প্লাস্টিকের বোতলে জমে থাকা পানি, ডাবের খোঁশা দেখা মাত্রই সাথে সাথে পরিস্কার করে ফেলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. গাজী শাহ মোহতাশেম আজমল সোহেল, প্রধান শিক্ষক জাকির হোসেন, সাবেক প্রধান শিক্ষক সিরাজুল হক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, ইউপি সদস্য শহীদুল্লা শহীদ, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
তৈয়বুর রহমান (কালীগঞ্জ)গাজীপুর
