শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

নোয়াখালী ৬ আসনে (হাতিয়া) বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, 'সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ দেখা দিয়েছে, বিএনপির জয়ের মধ্য দিয়ে সেটির প্রতিফলন ঘটবে। দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। 

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে আমি আপনাদেরকে কথা দিতে পারি, নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়ন সহ জাহাজমারা কে একটি উপজেলা হিসেবে গঠন করব। হাতিয়ার এক ইঞ্চি মাটি ও নদীর গর্ভে বিলীন হতে দিব না। ব্লক বাঁধের মাধ্যমে তা নির্মল করব ও ভূমি হীনদেরকে পূর্ণবাসন করব। 

গতকাল রাতে নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায়, জাহাজ মারা ইউনিয়নের ২ও ৩ নং ওয়ার্ডে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নোয়াখালী জেলা যুবদলের দুর্যোগ ও এাণ বিষয়ক সম্পাদক, রিয়াজুল হাসান রাকিবের সঞ্চালনায়, লুৎফুল্লাহ হিল মজিদ নিশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, সাবেক সভাপতি আলাউদ্দিন রনি, হাতিয়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হোসেন আজাদ, হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।