বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে ফুল ফান্ড স্কলারশিপ পেলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান প্রকৌশলী মুহাইমিনুর রহমান ইফতি :

অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে ফুল ফান্ড স্কলারশিপ পেলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান প্রকৌশলী মুহাইমিনুর রহমান ইফতি :

অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে ফুল ফান্ড স্কলারশিপ পেলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান প্রকৌশলী মুহাইমিনুর রহমান ইফতি :

মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া ।


উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত মর্যাদাপূর্ণ ‘দ্যা ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড’-এ ফুল ফান্ড স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী মধ্যপাড়া গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী মুহাইমিনুর রহমান ইফতি।
​তিনি নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জনাব মো. মজিবুর রহমান (সোহাগ)-এর সুযোগ্য বড় ছেলে এবং মরহুম সিদ্দিক হোসেনের নাতি।
​তার এই গৌরবোজ্জ্বল অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে। এর আগে তিনি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) এর ইইই (EEE) বিভাগ থেকে অত্যন্ত সুনামের সাথে প্রকৌশল ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি বর্তমানে নর্দান ইউনিভার্সিটি, খুলনায় শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন।
​তার এই সাফল্যে পরিবার, শিক্ষকসমাজ ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। তিনি যেন অস্ট্রেলিয়ার মাটিতে দেশের ও এলাকার সুনাম আরও উজ্জ্বল করতে পারেন এবং ভবিষ্যৎ পড়াশোনা সফলভাবে শেষ করতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।