জসীম উদ্দীন : শালিখা (মাগুরা) প্রতিনিধি :
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান চৌধুরী।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. গোলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনেয়ারা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সায়েম বিশ্বাস, দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, রিসোর্স অফিসার অপূর্ব কুমার মণ্ডল, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম রাজিব, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ পাভেল, সাংবাদিক সাইফুল ইসলাম, হাবিবুল হক চৌধুরী ও জসীম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেয়।
আয়োজকেরা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।