মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, শান্তিপূর্ণ পূজা উদযাপন ও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকার আহ্বান


বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান

বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য আবুল হোসেন খান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাকেরগঞ্জ বন্দর সার্বজনীন পূজামণ্ডপসহ উপজেলার কলসকাঠী, পাদ্রীশিবপুর ও নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য।

শুভেচ্ছা বিনিময়কালে আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এমন একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত থাকবে।

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে পূজামণ্ডপের পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে স্বাগত জানান। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্ যাপনের  বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেলাল হোসেন 
 বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি  (বরিশাল)