মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

দুর্গাপূজার পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান।


শার্শায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

বেনাপোল (যশোর) প্রতিদিন :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ১৭টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ অক্টোবর) শার্শা, নিজামপুর, লক্ষ্মণপুর, বাহাদুরপুর ও বেনাপোল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।

এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি,পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী শাহিন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ডিহি ইউনিয়ন বিএনপির নেতা ওলিয়ার রহমান, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা শাহিন আলম খা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরংগজেব ও মোজাফফর উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রভাষক সালাহ উদ্দিন মান্না এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুভেচ্ছা ও মত বিনিময়  পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের বিষয়টি গুরুত্ব পায়।      

প্রেরক- আশরাফুল ইসলাম
বেনাপোল , যশোর।
ফোন-০১৩০৩৮২৭৯৩৫