মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা: গ্রেফতার ৩, পলাতক ১

কালীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা: গ্রেফতার ৩, পলাতক ১

কালীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা: গ্রেফতার ৩, পলাতক ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে থানা-পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, শিশুটির মায়ের অভিযোগ, প্রায় পাঁচ মাস আগে থেকে চারজন বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আহাদ (২১) নামের এক অভিযুক্তকে জানালে তিনি গর্ভপাত ঘটানোর জন্য ওষুধ এনে দেন। ওই ওষুধ সেবনের পর বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে শিশুটির গর্ভপাত হয় বলে তার মায়ের দাবি।

গর্ভপাতের পর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্তদের মধ্যে আহাদ, শামীম (৪২) ও নজরুল ইসলাম (৪৫) রয়েছেন। তাঁদের বাড়ি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। অপর অভিযুক্তের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শিশুটির বাবা প্রায় ছয় বছর আগে মারা যান। তার মা ও বড় বোন স্থানীয় একটি কারখানায় কাজ করেন। শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্তের মাধ্যমে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হবে।