মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন  মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় মরহুমা জাহানারা কাঞ্চনসহ সকল নিহতদের আত্মার শান্তি এবং নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক সুস্থতা কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই কর্মসূচি পালন করা হয়। উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নিসচার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। 
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নিসচা'র পত্নীতলা উপজেলা শাখার  সহসভাপতি মোর্শেদুল আলম, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক ইউনুছার রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, কার্যকরী সদস্য হেলাল উদ্দিন, রেন্টু কুমার মহন্ত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।