মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের অ\র্ধগলিত ম\রদেহ উদ্ধার

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের অ\র্ধগলিত ম\রদেহ উদ্ধার

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে  যুবকের অ\র্ধগলিত ম\রদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে একটি তালাবদ্ধ কক্ষ থেকে মো. আশিক (২৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের জঙ্গলিয়াপাড়া এলাকায় ফজলুল হকের বহুতল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কয়েক দিন ধরে কক্ষটি তালাবদ্ধ ছিল। বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। আশিকের মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
আশিক ময়মনসিংহের ভালুকা উপজেলার খাইরুয়ালী গ্রামের কাদির শেখের ছেলে। পেশায় টাইলস মিস্ত্রি আশিক স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক ফজলুল হক জানান, পূজার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এ সময় আশিকের কক্ষটি তালাবদ্ধ দেখে ভেবেছিলেন, তাঁরা হয়তো গ্রামের বাড়িতে গেছেন। বৃহস্পতিবার সকালে বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে। দুপুরের দিকে দুর্গন্ধ বাড়লে এর উৎস খুঁজতে গিয়ে কক্ষের জানালা দিয়ে ভেতরে আশিকের মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেন।
নিহতের বাবা কাদির শেখ জানান, কয়েক দিন আগে স্ত্রীর সঙ্গে আশিকের ঝগড়া হয়। এরপর স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পাঁচ দিন আগে ছেলের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়েছিল। এরপর বৃহস্পতিবার ছেলের মৃত্যুর খবর পান তিনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) উবায়দুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে