মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বিপন্ন বিস্ময়’ জীবনানন্দকে স্মরণ করল শ্রীপুর

‘বিপন্ন বিস্ময়’ জীবনানন্দকে স্মরণ করল শ্রীপুর

‘বিপন্ন বিস্ময়’ জীবনানন্দকে স্মরণ করল শ্রীপুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়’ বাংলার প্রকৃতি, নিসর্গ ও মানুষের জীবনবোধকে কবিতায় অনন্য রূপ দেওয়া কবি জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম স্মরণে গাজীপুরের শ্রীপুরে তাঁর ৭২তম প্রয়াণদিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কবির জীবন, কবিতা, গ্রন্থ ও বাংলা সাহিত্যে তাঁর স্বতন্ত্র অবস্থান নিয়ে আলোচনা করেন কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বক্তারা নতুন প্রজন্মের কাছে জীবনানন্দের সাহিত্যকর্ম তুলে ধরতে নিয়মিত সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্ব দেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীপুর নবারুণ ক্লাব ও শ্রীপুর সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে ‘জীবনানন্দ দাশ : বিপন্ন বিস্ময়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর নবারুণ ক্লাবের প্রধান উপদেষ্টা মো. হুমায়ুন কবির সরকার। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আ. কবির মণ্ডল এমএ। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা কামরুল হাসান মণ্ডল মিলন ও শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক মফিজুল ইসলাম বুলবুল।
আলোচনায় বক্তারা বলেন, জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম স্বতন্ত্র কণ্ঠস্বর। তাঁর কবিতায় বাংলার প্রকৃতি, নিসর্গ, নিঃসঙ্গতা ও মানুষের জীবনবোধ গভীর মমতায় ফুটে উঠেছে। সময়ের পরিবর্তনেও তাঁর কবিতা পাঠকের কাছে প্রাসঙ্গিক। তাঁর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও পাঠচর্চা নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য সম্পর্কে আগ্রহী করে তুলতে পারে।
নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, অনুষ্ঠানে কবি জীবনানন্দ দাশের জীবনী, কবিতা ও গ্রন্থসহ তাঁর সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
আলোচনায় অংশ নেন শ্রীপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান কবি ও প্রাবন্ধিক মো. সেলিম মোল্লা, পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আহাম্মাদুল কবির, একই কলেজের সহকারী অধ্যাপক কবি ও নাট্যকার মমিনুল ইসলাম মোল্লা,শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর নবারুণ ক্লাবের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান ও শ্রীপুর সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশকাত রাসেল।