মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শনিবার বিকাল ৪ ঘটিকায় শার্শা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।

সভাটি সঞ্চালনা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব মো. রায়হানুজ্জামান দিপু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু ও মনিরুল ইসলাম মনি, আরঙ্গজেব,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সবুজ হোসেন খান সহ উপজেলার ১১টি ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভাটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা।


প্রতিবেদক:
আশরাফুল ইসলাম
বেনাপোল ,যশোর