মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিকিৎসক থেকে মহাকাব্যের সীতা হয়ে উঠলেন সাই পল্লবী

চিকিৎসক থেকে মহাকাব্যের সীতা হয়ে উঠলেন সাই পল্লবী

চিকিৎসক থেকে মহাকাব্যের সীতা হয়ে উঠলেন সাই পল্লবী

চলচ্চিত্র দুনিয়ায় এখন অন্যতম বড় আকর্ষণ নীতিশ তিওয়ারির মহাকাব্যিক ‘সিনেমা রামায়ণ: পার্ট ১’। এই ছবির সবচেয়ে আলোচিত কাস্টিং হলো সীতার চরিত্রে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিভাবান ও প্রাকৃতিক অভিনেত্রী সাই পল্লবী সেন্থামরাই কানন। রণবীর কাপুরের রাম এবং যশের রাবণ চরিত্রের পাশাপাশি সাই পল্লবীর সীতা হয়ে ওঠার খবরটি বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া এই বিগ-বাজেট সিনেমার দেবী সীতা রূপে সাই পল্লবীর এই রূপান্তর নিয়ে চলছে নানা আলোচনা।

দক্ষিণী সিনেমার তথাকথিত গ্ল্যামারের চাদর ভেঙে সম্পূর্ণ নিজস্ব প্রাকৃতিক রূপ ও দুর্দান্ত অভিনয়শৈলী দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাই পল্লবী। আর ঠিক এ কারণেই পরিচালক নীতিশ তিওয়ারি পৌরাণিক দেবী সীতার চরিত্রের জন্য তার ওপর আস্থা রেখেছেন। সহ-অভিনেতা রণবীর কাপুর নিজেই এক তেলুগু টক শো-তে সাই পল্লবীর সততা ও ব্যক্তিত্বের প্রশংসা করে বলেছেন, সীতার চরিত্রে সাই ছাড়া অন্য কাউকে কল্পনাই করা যায় না। সম্প্রতি প্রকাশ পাওয়া বিহাইন্ড দ্য সিন ফুটেজে তাকে চিরাচরিত শান্ত রূপের পাশাপাশি যোদ্ধা অবতারেও দেখা গেছে, যা দর্শকদের মাঝে নতুন উন্মাদনা তৈরি করেছে।

প্রায় চার হাজার কোটি রুপি বাজেটের এই যৌথ দুই খণ্ডের সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। সিনেমাটির প্রধান চরিত্র সীতার ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী সেন্থামরাই কানন। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় অভিনয় করেছেন কেজিএফ খ্যাত যশ। ‘দঙ্গল’ খ্যাত নীতিশ তিওয়ারি পরিচালনা করছেন এই ছবি, আর এটি প্রযোজনা করছেন প্রাইম ফোকাস স্টুডিওর নমিত মালহোত্রা। ছবিটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং হ্যান্স জিমার। পার্ট ১ আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা