কলকাতার মেয়ে মধুমিতা বাংলা বিনোদন জগতে তাঁর অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের জন্য বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন।
তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স সম্পন্ন করেন।
মধুমিতা সর্বাধিক পরিচিত ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি ঘোষ দস্তিদার সিংহ রায় চরিত্রে অভিনয়ের জন্য।
তাছাড়া ‘কেয়ার করি না’ ধারাবাহিকে জুনি এবং ‘কুসুম দোলা’-য় ডা. ইমন মুখার্জি চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন।
তাঁর সাবলীল অভিনয় ও প্রাকৃতিক অভিব্যক্তি তাঁকে টেলিভিশনের অন্যতম প্রিয় মুখে পরিণত করেছে।
টেলিভিশনের সীমানা পেরিয়ে তিনি সফলভাবে পা রেখেছেন বড় পর্দায়ও।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ —
পরিবর্তন, লাভ আজ কাল পরশু, চিনি, ট্যাংরা ব্লুজ, কুলের আচার, দিলখুশ, চিনি ২, সূর্য, যত কাণ্ড কলকাতাতেই, ফর্জ, শ্রীমান বনাম শ্রিমতী প্রভৃতি।
তাঁর প্রথম বড় হিট সিনেমা ‘Love Aaj Kal Porshu’ মুক্তি পায় ফেব্রুয়ারি ২০২০-এ এবং একই বছরের ডিসেম্বর মাসে মুক্তি পায় ‘Cheeni’, যা সমালোচক ও দর্শকমহলে সমানভাবে প্রশংসিত হয়।
চলচ্চিত্রের পাশাপাশি তিনি অভিনয় করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’ ও ‘জাতিস্বর’-এ, যেখানে তাঁর অভিনয় নতুন মাত্রা পেয়েছে।
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ করতে গিয়ে অভিনেতা সৌরভ চক্রবর্তী-র সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মধুমিতা। ২০১৫ সালে মাত্র ২১ বছর বয়সে তাঁরা গোপনে বিয়ে করেন। তবে চার বছরের মধ্যেই ২০১৯ সালে তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
সম্প্রতি খবর এসেছে, মধুমিতা তাঁর প্রেমিক দেবমাল্য চক্রবর্তী-কে বিয়ে করতে চলেছেন। পাত্র শোবিজ জগতের কেউ নন — তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার।
চলতি বছরের ৫ ডিসেম্বর বিয়ের পর্ব এবং ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বৌভাত অনুষ্ঠান।
জন্মদিনে রইল মধুমিতা সরকারের জন্য অফুরন্ত ভালোবাসা, শুভেচ্ছা ও সাফল্যের কামনা।
তাঁর জীবন হোক আলো, আনন্দ ও নতুন সৃষ্টিতে ভরপুর।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা