মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ প্রতিভাদীপ্ত নাট্যজন আজাদ আবুল কালাম-এর শুভ জন্মদিন

আজ প্রতিভাদীপ্ত নাট্যজন আজাদ আবুল কালাম-এর শুভ জন্মদিন

আজ প্রতিভাদীপ্ত নাট্যজন আজাদ আবুল কালাম-এর শুভ জন্মদিন

 

বাংলাদেশের নাট্যজগতে এক উজ্জ্বল, অনন্য নাম আজাদ আবুল কালাম। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র— তিন মাধ্যমে সমান দক্ষতায় কাজ করে তিনি গড়ে তুলেছেন নিজস্ব অভিনয়ের স্বাক্ষর। নাট্য অঙ্গনে তিনি “পাবেল আজাদ” নামেও পরিচিত।


অভিনয়, নির্দেশনা ও নাট্যরচনা— প্রতিটি ক্ষেত্রেই তাঁর গভীর নান্দনিকতা, সহজাত শক্তি ও মানবিক সংবেদন দর্শকদের বারবার মুগ্ধ করেছে। মঞ্চই তাঁর প্রাণ, তাঁর ভালোবাসার জায়গা।
১৯৬৬ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন আজাদ আবুল কালাম। শৈশব ও কৈশোর কেটেছে সাংস্কৃতিক আবহে। উচ্চমাধ্যমিকের ছাত্র থাকাকালেই যুক্ত হন নাট্যদল ‘আরণ্যক’-এর সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় তাঁর মঞ্চাভিনয়ের যাত্রা।

 

১৯৯৫ সালে মামুনুর রশীদ নির্দেশিত ‘বিশ্বাস’ নাটকের মাধ্যমে টেলিভিশন পর্দায় আত্মপ্রকাশ। এই নাটকেই তিনি বুঝেছিলেন, নাটকই তাঁর জীবনের পথ। টেলিভিশন ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও মঞ্চই তাঁর সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা।


১৯৯৭ সালে ‘আরণ্যক’ থেকে সরে এসে প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘প্রাচ্যনাট’।
দলের উদ্দেশ্য ছিল — জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করা, কুসংস্কার ও পশ্চাৎপদতার বিরুদ্ধে নাটকের মাধ্যমে মানবিক চেতনা জাগিয়ে তোলা, এবং বাংলা নাট্য ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।


‘প্রাচ্যনাট’-এর ব্যানারে তাঁর নির্দেশিত কিছু প্রশংসিত নাটক হলো —
দুই বলদের গল্প,  দড়ির খেলা,  সার্কাস সার্কাস,  রাজা এবং অন্যান্য,  এ ম্যান ফর অল বিজনেস,  কইন্যা,  ট্রাজেডি পলাশবাড়ী ইত্যাদি।
মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও তিনি সমানভাবে সফল। তাঁর অভিনয়ে মেলে মানুষের জীবন, সমাজ, প্রকৃতি ও মানবতার গভীর অনুরণন।


বর্তমানে তিনি পরিবারসহ ঢাকার মগবাজারে বসবাস করছেন। স্ত্রী ও এক সন্তানের জনক এই গুণী নাট্যজনের জীবনজুড়ে আছে শিল্প ও মানবিকতার অঙ্গীকার।


নন্দিত এই নাট্যজনের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তাঁর সৃজনশীলতা, নাট্যচর্চা ও মানবিক আলোকধারা যেন অনন্তকাল জ্বলে থাকে আমাদের মঞ্চ ও সমাজজুড়ে।

 

 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা