বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করিমগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা।

করিমগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা।

করিমগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা।

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুনধর ইউনিয়নের বাটোয়ারভোগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি।

অভিযান চলাকালে নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পূর্বানুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভবিষ্যতে অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে তাঁর কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।