শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য

ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য

ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য


গত মৌসুমে ট্রেবল জেতে ফরাসি ক্লাব পিএসজি। দলের সকল খেলোয়াড়ই ছিল দুর্দান্ত ছন্দে। যার ছাপ পড়েছে ফিফার প্রকাশিত সেরা একাদশেও। সেরা ১১ জনের মধ্যে ছয় জনই পিএসজির খেলোয়াড়।কাতারে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করা হয়। ২০২৪ সালের ১১ অগাস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট পর্যন্ত সময়ে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে এখানে।


বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হওয়া উসমান দেম্বেলে অনুমিতভাবে আছেন সেরা একাদশে। প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন তিনি ৫৩ ম্যাচ খেলে। এছাড়া সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে।