নওগাঁর পত্নীতলা উপজেলার অশোকানায় গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফসান নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার অশোকানায় গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রাফসান ওই গ্রামের শিশু এবং তার বাড়ির সামনেই একটি পুকুর রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ও দাদীসহ পরিবারের অন্যান্য সদস্যরা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে শিশু রাফসান কখন যে বাড়ির সামনের পুকুরে গিয়ে পড়ে যায়, তা কেউ টের পাননি।
কিছুক্ষণ পর শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় সবাই মিলে পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক মৃত্যুর ঘটনায় শিশুটির পরিবারে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে
মাসুদ রানা
পত্নীতলা, (নওগাঁ) প্রতিনিধি:
