শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়


কোপা দেল রে'র রাউন্ড অব ৩২ এর ম্যাচে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাজারার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচটি ২-০ গোলে জয় পেলেও গুয়াদালাজারার ডিফেন্স ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে হ্যান্সি ফ্লিকের দলের।তৃতীয় স্তরের ক্লাব হওয়ায় ফ্লিক মূল একাদশের অনেককেই বিশ্রামে রেখে নতুন এক একাদশ সাজান। পুরো ম্যাচে বল পজিশন ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও গোলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে।


প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটেও গোল পায়নি বার্সা। ম্যাচের ৭৬তম মিনিটে অবশেষে গুয়াদালাজারার ডেডলক ভাঙে বার্সেলোনা। ডি ইয়ংয়ের ক্রস থেকে হেড করে জাল খুঁজে নেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।