শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আসল দোষী মেসিই: সুনীল গাভাস্কার

আসল দোষী মেসিই: সুনীল গাভাস্কার

আসল দোষী মেসিই: সুনীল গাভাস্কার

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গত ১৩ ডিসেম্বর দর্শকদের সামনে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। তবে মেসির উপস্থিতি ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। যার কারণে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করেন আর্জেন্টিনার অধিনায়ক। এদিকে, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এই বিশৃঙ্খলার পেছনে মেসিকেই দায়ী করেছেন।সল্ট লেক স্টেডিয়ামে মেসির এক ঝলক দেখার জন্য দর্শকরা হাজার হাজার টাকার টিকিট কিনেছেন। অনেকে নিজের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে শুধু মেসিকে দেখার জন্য এসেছিলেন। তবে মেসিকে নেতা-মন্ত্রীরা ঘিরে রাখার কারণে স্টেডিয়ামে দেখতে আসা দর্শকরা তাকে দেখতেই পায়নি। যার কারণে দর্শকরা ক্ষুব্ধ হয়ে বিশৃঙ্খলা তৈরি করে।


এই বিশৃঙ্খলা দেখে মেসিকে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করতে হয়। যেখানে স্টেডিয়ামে মেসির থাকার কথা ছিল আরও বেশি সময়, সেখানে ২০ মিনিট পরই মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা। এই কারণেই গাভাস্কার মেসি ও তার দলকে দোষারোপ করেন।স্পোর্টস্টারে প্রকাশিত কলামে গাভাস্কার লিখেছেন, ‘কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সময় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় দোষারোপ করা হয়েছে সবাইকে, কেবল সেই ব্যক্তির ওপর নয়, যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তার চুক্তির বিস্তারিত অবশ্য প্রকাশিত হয়নি। কিন্তু তার যদি এক ঘণ্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যে ভক্তরা যথেষ্ট অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন, তাদের জন্য এটা হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই।’