রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাইট রাইডার্সের সদস্য হয়ে যা বললেন মোস্তাফিজ

নাইট রাইডার্সের সদস্য হয়ে যা বললেন মোস্তাফিজ

নাইট রাইডার্সের সদস্য হয়ে যা বললেন মোস্তাফিজ

আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে বাজিমাত করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দলে জায়গা পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন টাইগার এই পেসার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে কিনে নেয় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স।

দল পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোস্তাফিজ বলেন, ‘হাই কেকেআর ফ্যানস, আমি মোস্তাফিজুর রহমান। কেকেআর টিমের অংশ হতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। সি ইউ সুন।’

এছাড়া নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সেখানে মোস্তাফিজ লিখেছেন, ‘কলকাতা নিয়ে স্বপ্ন দেখছি। আমি খুবই এক্সাইটেড এবং কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে তর সইছে না।’