শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ


যুব এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি লাল সবুজরা। তবুও চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে তারা।দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে  বুধবার (১৭ ডিসেম্বর)  ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেছেন ওপেনার জাওয়াদ আব্রার। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কাবিজা গামাগে।

 
যুব এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচের লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়নের। যার মাধ্যমে নির্ধারণ হবে শেষ চারের প্রতিপক্ষও। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ফাইনাল নিশ্চিতের মিশনে লড়তে হবে পাকিস্তানের বিপক্ষে, দ্বিতীয় হলে প্রতিপক্ষ হিসেবে পাবে ভারতকে।