সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র তুললেন জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান

গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র তুললেন জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান

গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র তুললেন জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা শিবিরের সাবেক সভাপতি শাহিন মিয়া, জেলা শিবিরের সাহিত্য সম্পাদক সাগর মিয়া, অফিস সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আদর্শ শাখা শিবিরের সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শিবিরের সভাপতি শাহীন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় অধ্যাপক মাজেদুর রহমান বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’

তিনি আরও বলেন, ‘সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রত্যাশা করে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তেই আমরা বদ্ধপরিকর।'