ছেঁড়া-ফাটা, পোড়া বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়া নোটের বিনিময় মূল্য ফেরত দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই বিধিমালার আওতায় এখন থেকে গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংক থেকেই নষ্ট নোটের বিনিময় মূল্য ফেরত পাবেন।বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সী ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, গত ৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান, ২০২৫ জারি করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক (নোট রিফান্ড) রেগুলেশন-২০১২ রহিত করা হয়েছে। জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন অব্যাহত রাখার স্বার্থে ব্যাংক শাখা থেকে বিধি মোতাবেক ছেঁড়া- ফাটা/ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান ও দাবিযোগ্য নোট সংক্রান্ত সেবা নিয়মিতভাবে দিতে হবে।
