মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার ১১ স্থানে ডিএমপির চেকপোস্ট জোরদার

ঢাকার ১১ স্থানে ডিএমপির চেকপোস্ট জোরদার

ঢাকার ১১ স্থানে ডিএমপির চেকপোস্ট জোরদার

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট ব্যবস্থা বেগবান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও এলাকায় এই চেকপোস্ট বসানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে।

তারই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৪টা থেকে ডিএমপির বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই চেকপোস্ট পরিচালিত হচ্ছে।

নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে—রমনা বিভাগ: বসিলা, লালবাগ বিভাগ: বাবুবাজার, ওয়ারী বিভাগ: পোস্তগোলা ব্রিজ, অন্যান্য পয়েন্ট: মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার, মতিঝিল বিভাগ: বাসাবো রাস্তা (কমলাপুর), মিরপুর বিভাগ: গাবতলী, গুলশান বিভাগ: ৩০০ ফিট, উত্তরা বিভাগ: আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজ।