শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক


নিলামের মাধ্যমে ৭টি ব্যাংকের কাছ থেকে আরও ৬৭ মিলিয়ন বা ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, ৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি ডিসেম্বরে ৬৯১.৫০ মিলিয়ন বা ৬৯ কোটি ১৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৮৭ কোটি ১৫ লাখ বা ২.৮৭ বিলিয়ন ডলার।