রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমিফাইনালে সিটি

ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমিফাইনালে সিটি

ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমিফাইনালে সিটি


ইংলিশ লিগ কাপে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে গোল করেন সাভিনহো এবং রায়ান শেরকি। সেমিফাইনালে নিউক্যাসলের মুখোমুখি হবে সিটি।ইংলিশ লিগ কাপে সিটির নিয়মিত একাদশ থেকে বেশকিছু পরিবর্তন আনেন পেপ। তবুও বল দখল ও আক্রমণের আধিপত্য দেখিয়েছে সিটিজেনরা।


ম্যাচের ৩২তম মিনিটে রায়ান শেরকির অসাধারণ এক গোলে এগিয়ে যায় সিটি। কর্নার থেকে ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে শেরকির কাছে বল দেন। ডি-বক্সের বাইরে থাকা এই ফরাসি মিডফিল্ডার বল পেয়েই দুর্দান্ত এক গোল করেন। প্রথম হাফে আর গোল হয়নি।