শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ

আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ

আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ

আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে থাকছেন লুইস সুয়ারেজ। জানুয়ারিতে ৩৯ বছরে পা দিতে চলা এই উরুগুইয়ান স্ট্রাইকার ২০২৬ এর এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিতে খেলার জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) এক ঘোষণায় ক্লাবটি এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।এমএলএসের টানা দুইবারের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে উদ্বোধনী মৌসুমে জুটি বাঁধবেন সুয়ারেজ। মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত এই স্টেডিয়ামেই খেলবে ইন্টার মায়ামি। এটি হবে ইন্টার মায়ামির হয়ে সুয়ারেজের তৃতীয় মৌসুম।


বার্সেলোনা, লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আয়াক্সের সাবেক এই তারকা গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ১৭ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন। তবে এমএলএস কাপ প্লে-অফের শেষ চার ম্যাচে তার ভূমিকা ছিল সীমিত এবং ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ জয়ের ম্যাচে তিনি খেলেননি।