দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল তাসকিনের দল শারজাহ ওয়ারিয়র্জ। দলের জয়ের রাতে বল হাতে ২ উইকেট পেয়েছেন তাসকিন, তবে খরুচে ছিলেন টাইগার এই পেসার।টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবুধাবি নাইট রাইডার্স। ম্যাচের প্রথম ওভারেই তাসকিনকে বোলিংয়ে আনেন ওয়ারিয়র্জ অধিনায়ক সিকান্দার রাজা। আর তাতেই বাজিমাত করেন তিনি। ওভারের শেষ বলে ফিল সল্টকে তুলে নেন তাসকিন।
নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেট পান তাসকিন। এবার স্বীকার অ্যালেক্স হেলস। এরপর অবশ্য আর উইকেট পাননি তাসকিন, তার ওপর বেশ মার খেয়েছেন টাইগার পেসার। ৪ ওভার বোলিং করে ৪১ রান খরচায় ২ উইকেট নেন তাসকিন। তবে শারজাহর সেরা বোলার ছিলেন আদিল রশিদ। ইংলিশ এই স্পিনার ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে নাইট রাইডার্স ২০ ওভারে সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৪ রান।
