বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮ বিষয়ে শিশু-কিশোরদের প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি’, নিবন্ধন শুরু কাল

১৮ বিষয়ে শিশু-কিশোরদের প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি’, নিবন্ধন শুরু কাল

১৮ বিষয়ে শিশু-কিশোরদের প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি’, নিবন্ধন শুরু কাল

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে একটি জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শুরু করার নির্দেশনা প্রদান করেন। ওই বছর যাত্রা শুরু হয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র।

তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন অনুষ্ঠানটি বন্ধ থাকার পর ‘নতুন কুঁড়ি-২০২৫’ পুনরায় আয়োজন করা হলে দেশব্যাপী ব্যাপক সাড়া পড়ে এবং শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)এবার ‘নতুন কুঁড়ি-২০২৬’ শীর্ষক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতার আবেদন অনলাইনে ও অফলাইনে গ্রহণ করা হবে।

এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮ টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই চলবে। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগিরা চূড়ান্ত বাছাইয়ে (সেরা দশ) অংশ নেয়ার পর শুধুমাত্র বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় লড়াই করবে। চূড়ান্ত বাছাই (সেরা দশ) ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা