সাতক্ষীরার নগরঘাটা বিথি আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ৩০০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জনাব হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি জনাব মহব্বত আলী সরদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়লসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মো: আবু রায়হান
( সাতক্ষীরা তালা প্রতিনিধি)
