বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির

ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির

ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর উড়ছেন স্কট ম্যাকটমিনে। নাপোলিতে যোগ দেয়ার পর দ্বিতীয় শিরোপা জিতলেন এই স্কটিশ মিডফিল্ডার। গত রাতে (২২ ডিসেম্বর) সুপারকোপা ইটালিয়ানার (ইতালিয়ান সুপারকাপ) ফাইনালে বোলোনিয়াকে হারিয়েছে নাপোলি। দুই অর্ধে দুই গোল করে নাপোলিতানদের শিরোপা জয়ের নায়ক অবশ্য এক ব্রাজিলিয়ান।সোমবার (২২ ডিসেম্বর) সৌদি আরবের রিয়াদের আল-আওয়াল পার্কে ইতালিয়ান সুপারকাপের ফাইনালে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে নাপোলি। সিরি আ'র বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে জোড়া গোল করেছেন ডেভিড নেরেস।


এদিন বলের দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল নাপোলি। ১৬টি শট নিয়ে ৯টিই লক্ষ্যে রেখেছিল আন্তোনিও কন্তের শিষ্যরা। অন্যদিকে বোলোনিয়া ৫১ শতাংশ বল দখলে রেখে ১১ শটের মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না নাপোলি। অবশেষে ৩৯ মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। মাঝমাঠের একটু ওপরে ডান প্রান্তে বল পান ডেভিড নেরেস। কিছুটা দৌড়ে ডি-বক্সের কাছাকাছি এসে বাঁ পায়ের রেইনবো কিকে দর্শনীয় গোলে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।