বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালাহ'র শেষ সময়ের গোলে জয় পেল মিশর

সালাহ'র শেষ সময়ের গোলে জয় পেল মিশর

সালাহ'র শেষ সময়ের গোলে জয় পেল মিশর


ক্লাবে কোচের সঙ্গে দ্বন্দ্ব, তার উপর শেষ ৫ ম্যাচে লিভারপুলের সেরা একাদশে না থাকা। একটা বাজে সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন মোহাম্মদ সালাহ। তবে আফ্রিকান কাপ অব নেশন্সে সেই সালাহ'র গোলেই জয় পেল তার দল মিশর।টুর্নামেন্টের 'বি' গ্রুপে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে মিশর। প্রথম হাফে দুবের গোলে এগিয়ে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় মিশর। দলটির হয়ে গোল করেন ওমর মারমাউস ও মোহাম্মদ সালাহ।

২০তম মিনিটে গোল হজমের পর সমতায় ফিরতে বেশ সময় নিয়েছে মিশর। ৬৪ মিনিটে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমাউসের গোলে সমতায় ফেরে তারা। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে সালাহ গোল করলে মিশরের জয় নিশ্চিত হয়।