শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না

দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না

দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। তিনি বলেন, এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ইসির বৈঠকে এসব কথা বলেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশ্য করে সিইসি বলেন, আপনারা ভালো না থাকলে, ভালো কাজ না করলে- আমার ঘুম হারাম হয়ে যায়। আমার অথরিটি ততক্ষণই কাজ করবে, যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে, অথরিটি কাজ করবে না। পুরো সিস্টেমই কাজ করবে না।

তিনি আরও বলেন, সিস্টেম ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে। তিনি সবাইকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা প্রমাণ করতে চাই আমরাও সঠিক, সুষ্ঠু নির্বাচন করতে পারি। আর এটা আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। আইনের শাসন নিশ্চিত হলে, সেটা সম্ভব। আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আইন, বিধি বিধানের আলোকে কাজ করলে, ইসি আপনাদের পাশে থাকবে।