বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটবলে ফিরছেন দানি আলভেস

ফুটবলে ফিরছেন দানি আলভেস

ফুটবলে ফিরছেন দানি আলভেস


ধর্ষণ মামলায় জড়িয়ে সব হারিয়েছেন দানি আলভেস। এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রিয় খেলা ফুটবল থেকে দূরে সরে যেতে হয়েছে। সম্মান তো খুইয়েছেন। সঙ্গে পরিবারও হারিয়েছেন।

এমন ঘটনা প্রকাশ্যে আসার পরেই আলভেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তার স্ত্রী।

সব হারানো আলভেস আবারও ফিরতে চান মাঠে। সেটিও ৪২ বছর বয়সে এসে। ক্যারিয়ারের গোধূলিলগ্নের সঙ্গে প্রায় ৩ বছর মাঠের বাইরে থাকা ডিফেন্ডারকে কোনো ক্লাব দলে নিতে আগ্রহ দেখাবে না এটাই স্বাভাবিক।

তবে মাঠে ফিরতে যান আলভেস। সেটা যেকোনো উপায়ে। তাই তো ক্লাব কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ক্লাব দিয়েই পেশাদার ফুটবলে ফিরতে চান ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার।