বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিএনপি জমিয়তকে ৪টি আসন দিতে রাজি হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জমিয়ত নেতাদের মধ্যে আমির উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী (নীলফামারী-১), জুনায়েদ আল হাবিব (ব্রাহ্মণবাড়িয়া-২), মনির হোসেন কাসেমী (নারায়ণগঞ্জ-৪) আসনে ছাড় দিয়েছে বিএনপি।
