বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেইমারের অস্ত্রোপচার সফল, কবে নাগাদ মাঠে ফিরবেন

নেইমারের অস্ত্রোপচার সফল, কবে নাগাদ মাঠে ফিরবেন

নেইমারের অস্ত্রোপচার সফল, কবে নাগাদ মাঠে ফিরবেন


সান্তোসে মৌসুমের শেষ কয়েক সপ্তাহ হাঁটুর সমস্যায় ভুগলেও দলকে অবনমন থেকে বাঁচাতে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমার জুনিয়র। শেষ ম্যাচে অবনমন ঠেকানোর পাশাপাশি সান্তোস জায়গা করে নিয়েছে কোপা সুদামেরিকানায়। মৌসুম শেষ করে নেইমার এবার অস্ত্রোপচারের টেবিলে গেছেন। সান্তোস এরই মধ্যে তার বর্তমান অবস্থা নিয়ে আপডেট জানিয়েছে এবং কবে নাগাদ তিনি ফের মাঠে ফিরছেন সেই সম্পর্কেও ধারণা দিয়েছে।সৌদি ক্লাব আল হিলালে যোগ দেয়ার পরপরই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে পড়েছিলেন নেইমার। সেই চোট কাটিয়ে ফেরার কিছুদিন পরেই আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে গত জানুয়ারিতে স্বদেশে ফিরে গেছেন এই ৩৩ বছর বয়সী। শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও চোট নেইমারের পিছু ছাড়েনি। আবারও হাঁটুর সমস্যায় পড়ে অস্ত্রোপচার করতে হয়েছে তাকে।


ব্রাজিল তারকার আর্থ্রোস্কোপি করা হয়েছে, যা খুব দীর্ঘ সময়ের জন্য তাকে মাঠের বাইরে রাখবে না বলে আশা করা হচ্ছে। ফলে তার বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও বেঁচে আছে। ব্রাজিলিয়ান সিরি আ'র মৌসুমের শেষ দিকে ব্যথা নিয়েই খেলেছিলেন নেইমার এবং সান্তোসকে অবনমন এড়াতে সাহায্য করেছেন।

দল অবনমন এড়ানোর পর নেইমার বলেছিলেন, 'এ কারণেই এসেছিলাম—যতটা সম্ভব সাহায্য করতে। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। যারা আমাকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করেছে, তাদের ধন্যবাদ। তারা না থাকলে এই চোট আর হাঁটুর সমস্যার কারণে আমি এসব ম্যাচ খেলতেই পারতাম না। এখন আমাকে বিশ্রাম নিতে হবে, তারপর হাঁটুর এই অস্ত্রোপচার করাতে হবে।'